ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের টাকার জন্য ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৩৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ২০০ Time View

মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক মা শনিবার (১১ জুলাই) রাতে ঘোড়াঘাট থানায় গিয়ে নিজের সন্তানকে পুলিশের হাতে তুলে দেন।

মা সাহানারা বেগম অভিযোগ করেন, তার ছেলে সাজেদুল ইসলাম বিপ্লব (২২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি প্রতিদিন মাদকের টাকা দাবি করতেন এবং টাকা না দিলে মারধর ও প্রাণনাশের হুমকি দিতেন। এছাড়া, এলাকার মানুষের মোবাইল চুরি করে সেই টাকা দিয়ে মাদক সেবনের অভিযোগও রয়েছে।

অভিযোগে বলা হয়, শনিবার সন্ধ্যায় বিপ্লব আবারও মাদকের টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ধারালো অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসেন। স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

বিপ্লব জানান, তিনি দীর্ঘদিন ধরে ট্যাপেনটাডোল সেবন করছেন এবং প্রতিদিন তার ১০টি ট্যাবলেট প্রয়োজন হয়। শনিবার মাদকের টাকা চাইতে গেলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে বিপ্লবকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রোববার তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাকে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

৩৫ বছর পর পুরোনো বন্ধুকে খুঁজে ঋণ শোধ করলেন ইসমাইল

মাদকের টাকার জন্য ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

আপলোড সময় : ১১:৩৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬