ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাওরাঞ্চলে ডাকাতি দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:২৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ২০০ Time View

হাওরাঞ্চলে ডাকাতি দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। রোববার (১২ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী বলেন, “ডাকাতদের তালিকা প্রশাসনের কাছে আছে। তাদের পূর্ববর্তী রেকর্ডের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে তারা এলাকা ছাড়তে বাধ্য হবে। অন্যায়ের সঙ্গে সরকার কোনোভাবেই আপস করবে না।” তিনি মাদক নির্মূলের বিষয়ে চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “অফিসার থেকে শুরু করে জনপ্রতিনিধি—সবাইকে পরিচ্ছন্ন থাকতে হবে। সরকারি বরাদ্দে কোনো ধরনের লুটপাট সহ্য করা হবে না।” ঠিকাদারি কাজের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এলজিইডি ও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীদের কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।

প্রতিমন্ত্রী উন্নয়ন কাজের অগ্রগতি সম্পর্কে জানান, শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে প্রায় ১৯ কোটি টাকার একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে, যা কয়েক সপ্তাহের মধ্যে অনুমোদিত হবে। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ১০৩ একর জমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতা ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে নিরসন করা হয়েছে।

জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য, পুলিশ সুপার, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নতুন শিক্ষাক্রমের লক্ষ্য প্রধানমন্ত্রী তারেক রহমানের রূপকল্প বাস্তবায়ন

হাওরাঞ্চলে ডাকাতি দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ

আপলোড সময় : ০৬:২৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬