ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি পেল তিন জমজ বোন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

কুড়িগ্রামে তিন জমজ বোন একসঙ্গে প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সোমবার প্রকাশিত ফলাফলে তাদের পরিবারে আনন্দের জোয়ার বইছে।

ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলী তারিকুর রহমান তারিক ও শাহিনা আক্তারের কন্যা। ২০২৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়েছিল।

বর্তমানে তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে এবং তাবিয়া রহমান কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের একই শ্রেণিতে অধ্যয়নরত।

কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গোলেনুর বেগম বলেন, “তাহিয়া রহমান ও তাকিয়া রহমান বিনয়ী, ভদ্র, সদালাপী। শিক্ষার্থী হিসাবে স্কুলে সবার প্রিয়। ক্লাসে অত্যন্ত মনোযোগী ও মেধাবী। এই দুই বোনের সাফল্যে আমরা গর্বিত।”

আইনজীবী তারিকুর রহমান তারিক তিন মেয়ের সাফল্যের জন্য স্কুলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান; পাশাপাশি সবার দোয়া কামনা করেন। তিনি বলেন, “তিন মেয়ে ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী। তাদের মধ্যে শেখার প্রতি প্রবল আগ্রহ আছে।”

কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন বলেন, “একই পরিবারের তিন বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন কুড়িগ্রামের শিক্ষাঙ্গনের জন্য একটি অনন্য ও অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

৩৫ বছর পর পুরোনো বন্ধুকে খুঁজে ঋণ শোধ করলেন ইসমাইল

কুড়িগ্রামে একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি পেল তিন জমজ বোন

আপলোড সময় : ১২:২০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬