ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাতভর বৃষ্টিতে রাজধানী জলমগ্ন, ভোগান্তিতে নগরবাসী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ২৩৭ Time View

রাতভর মুষলধারে বৃষ্টির কারণে রাজধানী ঢাকা জলমগ্ন হয়ে পড়েছে। রোববার (১২ জুলাই) কর্মদিবসের প্রথম সকালেও বৃষ্টি অব্যাহত থাকায় ঢাকার প্রধান সড়ক ও অলিগলিতে পানি জমে গেছে। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে নগরবাসী বিশেষ করে অফিসগামী যাত্রীদের জন্য চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর জানান, চলতি জুলাই মাসের এই সময়ের মধ্যে এটি সর্বোচ্চ বৃষ্টিপাত। স্বল্প সময়ের মধ্যে এত বেশি বৃষ্টির ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল সাড়ে ৬টার মধ্যে গ্রিনরোড, তেজতুরী বাজার, পান্থপথ, বসুন্ধরা আবাসিক এলাকা, মণিপুর, ধানমন্ডি ২৭ ও ৩২ নম্বর এলাকা, মোহাম্মদপুর, কালশী, মৌচাক, মালিবাগ, মতিঝিলসহ বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। যানবাহন চলাচল প্রায় থমকে গেছে এবং অলিগলিগুলোতে পানি জমে যাওয়ায় বাসা থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে।

শেওড়াপাড়া এলাকায় সবচেয়ে বেশি জলাবদ্ধতার চিত্র দেখা গেছে। সেখানে প্রধান সড়ক ও আশপাশের অলিগলিগুলো পানির নিচে চলে গেছে। বেসরকারি চাকরিজীবী জামাল উদ্দিন বলেন, ‘সপ্তাহের প্রথম দিনেই এই দশা। মেইন রোডেই হাঁটুপানি, গলির ভেতর তো আরও বেশি। রিকশাওয়ালারা দ্বিগুণ ভাড়া চাচ্ছে।’

নগরবাসীর দীর্ঘদিনের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং সামান্য বৃষ্টিতে ঢাকার তলিয়ে যাওয়ার সমস্যা এখনও সমাধান হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্ণীপুরে মা ও তিন মেয়ের হত্যাকাণ্ড: তিন মাসেও রহস্য অমীমাংসিত

রাতভর বৃষ্টিতে রাজধানী জলমগ্ন, ভোগান্তিতে নগরবাসী

আপলোড সময় : ০১:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬