ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ানডেতে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তানজিদ হাসান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ২০০ Time View

ওয়ানডেতে ১ হাজার রান পূর্ণ করেছেন ওপেনার তানজিদ হাসান। বাংলাদেশের ২৬তম ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

শনিবার (১১ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮টি চার ও ৩টি ছক্কায় ১০১ বলে ৯৪ রানের ইনিংস খেলেন তানজিদ। এই ইনিংস খেলার মাধ্যমে তিনি ওয়ানডে ক্যারিয়ারে ১ হাজার রান পূর্ণ করেন।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে ১ হাজার রান থেকে ১১৫ রান দূরে ছিলেন তানজিদ। সিরিজের প্রথম দুই ম্যাচে তিনি যথাক্রমে ৮ ও ৫৭ রান করেন।

২০২৩ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৪০ ওয়ানডেতে ১ শতক ও ৯ অর্ধশতকে ৩৯ ইনিংসে ১০৪৪ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার।

ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবাল। তিনি ২৪৩ ম্যাচে ৮৩৫৭ রান করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে দেখছেন তাজুল ইসলাম

ওয়ানডেতে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তানজিদ হাসান

আপলোড সময় : ১২:০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬