ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে এসআই ইসরাফিল হাওলাদারের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৩৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

রাজবাড়ীতে ইসরাফিল হাওলাদার নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা রাজবাড়ী আদালত কার্যালয়ে এসআই হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন তদন্ত কমিটির সদস্য ও জেলা পুলিশের ডিআইও-১ মোহাম্মদ আলী জিন্নাহ।

জানা গেছে, গত সোমবার (৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ১২ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এসআই ইসরাফিল হাওলাদার আদালত কার্যালয়ের নিজ কক্ষে দায়িত্ব পালনরত অবস্থায় এক ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণ করছেন। ভিডিওতে আরও দেখা যায়, শীতকালীন পোশাক পরিহিত এক ব্যক্তি জ্যাকেটের পকেট থেকে টাকা বের করে এসআই ইসরাফিলের হাতে দেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ-এর নির্দেশে এসআই ইসরাফিলকে আদালত কার্যালয় থেকে প্রত্যাহার করা হয়।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক। কমিটির সদস্য হিসেবে রয়েছেন জেলা পুলিশের ডিআইও-১ মোহাম্মদ আলী জিন্নাহ ও আদালত কার্যালয়ের পুলিশ পরিদর্শক মো. মমিনুল হক। তদন্ত প্রতিবেদন পাঁচ কার্যদিবসের মধ্যে দাখিল করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনার ফুটবল সংস্থা

রাজবাড়ীতে এসআই ইসরাফিল হাওলাদারের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

আপলোড সময় : ১১:৩৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬