ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে সরকারি বই বিতরণে ঘুষের অভিযোগ, তদন্তের আশ্বাস

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য সরকারের বিনামূল্যে পাঠ্যবই বিতরণে ঘুষ ও অনিয়মের অভিযোগ উঠেছে। বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক ও পরিচালকদের দাবি, সরকারি বই পেতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত দিতে হয়েছে।

চলতি শিক্ষাবর্ষে দেবীগঞ্জ উপজেলায় ১৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩৫টি তালিকাভুক্ত কিন্ডারগার্টেনে মোট ১ লাখ ৪০ হাজার ১৫৪টি পাঠ্যবই বিতরণ করা হয়েছে। তবে বেশ কয়েকটি কিন্ডারগার্টেনের শিক্ষক অভিযোগ করেন, বই পাওয়ার জন্য টাকা দিতে হয়েছে। তাদের দাবি, টাকা না দিলে বই সরবরাহে বিলম্ব করা হয় এবং বইও দেওয়া হয় না।

শিক্ষকদের অভিযোগ, জানুয়ারি মাসে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে না পারলে অনেক শিশু বিদ্যালয়ে আসতে চায় না। ফলে বাধ্য হয়ে তারা অর্থের বিনিময়ে বই সংগ্রহ করেছেন। প্রতিবছর এভাবে অতিরিক্ত অর্থ ব্যয় করতে গিয়ে অনেক প্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়ছে।

দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন বলেন, বই বিতরণে কোনো ধরনের অনিয়ম বা অর্থ লেনদেনের ঘটনা ঘটেনি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, অভিযোগে নাম আসা চুক্তিভিত্তিক কর্মচারী বাবুও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে এবং তদন্তে অনিয়মের প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতার বাড়িতে সরকারি বরাদ্দের সার ও ধানবীজ উদ্ধার

পঞ্চগড়ে সরকারি বই বিতরণে ঘুষের অভিযোগ, তদন্তের আশ্বাস

আপলোড সময় : ০২:২০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬