ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদো না খেললে ভালো হতো: স্পেন কোচের মন্তব্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে পর্তুগালের বিরুদ্ধে মুখোমুখি হবে স্পেন। এই ম্যাচের আগে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, ক্রিশ্চিয়ানো রোনালদো না খেললে ভালো হতো। তিনি মনে করেন, ৪১ বছর বয়সী এই তারকা এখনও ম্যাচের ভাগ্য বদলে দিতে সক্ষম।

আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, ‘ক্রিশ্চিয়ানো এবং তার মতো উচ্চাকাঙ্ক্ষাসম্পন্ন মানুষদের আমি ভীষণ শ্রদ্ধা করি। তিনি সবার জন্য উদাহরণ।’ তিনি আরও যোগ করেন, ‘তার প্রতিভা ও মানের কারণে যেকোনো মুহূর্তে তিনি ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারেন।’

স্পেনের কোচ রোনালদোর খেলার সম্ভাবনা নিয়ে বলেন, ‘আমি চাইব তিনি যাতে না খেলেন; কিন্তু আমার বিশ্বাস তিনি খেলবেন।’ তিনি আশা প্রকাশ করেন যে, তার দল রোনালদো ও পর্তুগালকে ছাপিয়ে যেতে পারবে।

বার্সেলোনার তরুণ মিডফিল্ডার গাভিও রোনালদোকে তাদের জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানোর ক্ষেত্রে এক মুহূর্তের জন্যও আত্মতুষ্ট হওয়া যাবে না। তবে আমাদের ডিফেন্ডারদের ওপর আমার পূর্ণ আস্থা আছে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাভারে বোমা হামলায় এমপির সংশ্লিষ্টতার সন্দেহ নাহিদ ইসলামের

রোনালদো না খেললে ভালো হতো: স্পেন কোচের মন্তব্য

আপলোড সময় : ১২:২৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬