ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি আজাদের সহায়তায় প্রতিবন্ধী সাইফুল ইসলামের নতুন জীবন শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:২৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২৪০ Time View

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এমপি আলহাজ্ব নজরুল ইসলাম আজাদ একটি অসহায় প্রতিবন্ধী ব্যক্তিকে অটোরিকশা অনুদান দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে হাইজাদী ইউনিয়নের সেন্দী হাজীপাড়া গ্রামের সাইফুল ইসলামের হাতে এই অটোরিকশা তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, এমপির পিএস অলিউল্লাহ আহমেদ এবং আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মাহমুদউল্লাহ লিটন উপস্থিত ছিলেন। সাইফুল ইসলামের একটি পা না থাকায় তিনি দীর্ঘদিন ধরে অসহায় জীবনযাপন করছিলেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, এমপি আজাদ এবং তার ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব সাইফুলের দুর্দশার কথা জানতে পেরে তাকে এই অটোরিকশা প্রদান করেন, যা পুরো উপজেলায় প্রশংসিত হয়েছে।

অটোরিকশা গ্রহণকারী সাইফুল ইসলাম বলেন, "আমি খুব অসহায় জীবনযাপন করছিলাম। এমপি আজাদ এবং রাকিবুল ইসলাম রাকিবের সহায়তায় এখন আমার জীবনে নতুন আশা এসেছে। আমি তাদের প্রতি চিরকাল কৃতজ্ঞ।"

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

‘ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবার গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ’

এমপি আজাদের সহায়তায় প্রতিবন্ধী সাইফুল ইসলামের নতুন জীবন শুরু

আপলোড সময় : ০৯:২৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬