ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরে গেলেন রেজাউল মল্লিকসহ পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৫৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ২০২ Time View

সরকারি চাকরির নির্ধারিত মেয়াদ পূর্ণ হওয়ায় পুলিশের দুই অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এবং একজন উপমহাপরিদর্শক (ডিআইজি) অবসরে গেছেন। অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, রেজাউল করিম মল্লিক এবং ডিআইজি মো. আবুল খায়ের। মঙ্গলবার (৩০ জুন) তারা আনুষ্ঠানিকভাবে বিদায় নেন।

অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ছিলেন। রেজাউল করিম মল্লিক ৪ জুন অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান, তবে তাকে অবসরে যেতে হলো। গত ২৮ জুন পুলিশের চার অতিরিক্ত আইজিপিকে বিভিন্ন দপ্তরে পদায়ন করা হলেও রেজাউল করিম মল্লিককে কোথাও পদায়ন করা হয়নি।

রেজাউল করিম মল্লিক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ছিলেন এবং গত বছরের ১২ এপ্রিল তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সূত্র জানায়, ডিএমপির গোয়েন্দা বিভাগে দায়িত্ব পালনকালে তিনি রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি-মন্ত্রী, আমলা ও নেতাকর্মীদের গ্রেপ্তারে ভূমিকা রাখেন।

অন্যদিকে, ডিআইজি আবুল খায়ের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিন কর্মকর্তার শেষ কর্মদিবসে পুলিশ সদর দপ্তরের অফিসার্স ক্যাফেটেরিয়ায় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

স্কুল ফিডিংয়ের খাবার আত্মসাত: প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

অবসরে গেলেন রেজাউল মল্লিকসহ পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা

আপলোড সময় : ১০:৫৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬