ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ভাই ছিল, পানিতে ডুবে মারা গেল একই দিনে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৪৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৩১১ Time View

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পাঁচ ও সাত বছর বয়সী ওই দুই শিশু আপন ভাই। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে উপজেলার বলাকিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এই দুই শিশু হলো সাত বছর বয়সী মো. আয়মান ও তার ছোট ভাই পাঁচ বছর বয়সী আল জাহিম। তারা বলাকিয়া গ্রামের বাসিন্দা সৌদিপ্রবাসী শামসুল আলমের সন্তান।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, গতকাল বেলা দুইটার পর থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের নতুন খনন করা একটি পুকুরে খোঁজ করা হয়। সেখানে তাদের দেখতে পান স্বজনেরা। দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

শিশুদের চাচা আরিফুল ইসলাম বলেন, ‘আমার ভাই সৌদি আরবে থাকেন। তাঁর দুটি ছেলে। দুজনই পানিতে ডুবে মারা গেল। আমরা কিছুই করতে পারলাম না। পরিবারটি এখন কী নিয়ে বাঁচবে?’

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম প্রথম আলোকে বলেন, স্থানীয় বাসিন্দারা বা শিশুদের পরিবার থেকে ঘটনাটি পুলিশকে জানানো হয়নি। গণমাধ্যমকর্মীদের কাছ থেকে পুলিশ বিষয়টি জেনেছে। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানের অর্থনৈতিক সংকট: তেল বিক্রি ও কারখানা ধ্বংসের প্রভাব

দুই ভাই ছিল, পানিতে ডুবে মারা গেল একই দিনে

আপলোড সময় : ১১:৪৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬