ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তফসিল বাতিলের দাবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশালমিছিল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৩৯১ Time View

শরীয়তপুরের জাজিরা উপজেলায় তফসিল বাতিলের দাবি জানিয়ে মশালমিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-শরীয়তপুর সড়কের মিরাশা এলাকায় মিছিলটি হয়। মিছিলে অংশ নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে এবং ৬৪টি মশাল উদ্ধার করেছে পুলিশ ।

জাজিরা থানার তথ্য অনুযায়ী, মিছিলে দুই শতাধিক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। তারা হাতে মশাল নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তফসিলকে অবৈধ দাবি করে প্রতিরোধ জানান। এছাড়া সদর উপজেলার কিছু এলাকায় আরও কিছু মশালমিছিল অনুষ্ঠিত হয়েছে, তবে সেসবের সুনির্দিষ্ট তথ্য পুলিশ নিশ্চিত করতে পারেনি।

মিছিলের ভিডিও আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে। ভিডিওতে দেখা গেছে, অনেক মিছিলকারী মুখে মাস্ক পরে অংশগ্রহণ করেছেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, ‘বৃহস্পতিবার রাতে ঢাকা-শরীয়তপুর সড়কের জাজিরার মিরাশা এলাকায় মিছিল হচ্ছে, এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ততক্ষণে মিছিলকারীরা সেখান থেকে পালিয়ে যায়। ওই স্থান থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মিছিল করার কাজে ব্যবহৃত ৬৫টি মশাল উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেব।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক

তফসিল বাতিলের দাবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশালমিছিল

আপলোড সময় : ১২:১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫