ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এক পরিবারের তিন সদস্যের দেশ পরিচালনার নজির: বাকৃবি উপাচার্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:২৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০০ Time View

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার বলেছেন, এক পরিবারের তিনজন সদস্য সফলভাবে দেশ পরিচালনার নজির বিশ্বের অন্য কোথাও নেই। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম উল্লেখ করেন।

শনিবার (৭ নভেম্বর) সকালে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক আবদুল আলীম। তিনি বলেন, গত ১৭ বছর ৭ নভেম্বর পালিত হয়নি, অথচ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্রান্তিলগ্নে হাল ধরেছিলেন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ ও এর তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন। বক্তারা জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভিন্ন বিভাগের অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক এবং ছাত্রদলের নেতারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাড্ডা ক্লিনিক মামলার আসামি বিএনপির মিছিলে, অভিযোগ সংসদ সদস্যের

এক পরিবারের তিন সদস্যের দেশ পরিচালনার নজির: বাকৃবি উপাচার্য

আপলোড সময় : ০৭:২৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬