ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে প্রত্যাশিত সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০০ Time View

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশিত সিরাজগঞ্জের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া তিন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) শহরের এসএস রোডে অবস্থিত ডব্লিউএফ রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা হলেন বেলকুচি উপজেলার মোছা. উম্মে হাফসা খাতুন, উল্লাপাড়া উপজেলার মো. আরিফুল ইসলাম এবং কামারখন্দ উপজেলার মো. খাইরুল ইসলাম। তাদের প্রত্যেককে শুভেচ্ছা স্মারক ও আর্থিক অনুদান দেওয়া হয়।

মো. শাহাদৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নূর-এ-আজম সিদ্দিক।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মো. আরিফুর রহমান, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সদস্যদের অংশগ্রহণে লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, ২০১৮ সাল থেকে প্রত্যাশিত সিরাজগঞ্জ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের দাবি: মাত্র ৫ মিনিটে ইরানের বিমান বিধ্বংসী ব্যবস্থা ধ্বংস

সিরাজগঞ্জে প্রত্যাশিত সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপলোড সময় : ০৭:০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬