ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের উদযাপন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৫৮:০০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০০ Time View

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালমনিরহাটে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) জেলা বিএনপির উদ্যোগে এবং জেলা প্রশাসনের আয়োজনে পৃথক কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার লালমনিরহাট রেলওয়ে স্টেশনসংলগ্ন শ্রমিক দলের কার্যালয়ের সামনে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, আগামী ৯২ নভেম্বর লালমনিরহাট সফরে আসবেন প্রধান মন্ত্রী তারেক রহমান। সেই কর্মসূচিতে জেলার বিভিন্ন দাবি-দাওয়া ও উন্নয়নসংক্রান্ত বিষয় তুলে ধরবেন। তিনি জানান, জেলার সমস্যাগুলো সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত রয়েছেন।

পরে জেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে শেষ হয়।

অন্যদিকে, জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাশিদুল হক প্রধান। সভায় বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আশরাফুজ্জামান মিয়া, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের দাবি: মাত্র ৫ মিনিটে ইরানের বিমান বিধ্বংসী ব্যবস্থা ধ্বংস

লালমনিরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের উদযাপন

আপলোড সময় : ০৬:৫৮:০০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬