ইসলামের দৃষ্টিতে দ্বিমুখী আচরণ ও ঝগড়াটে স্বভাবের মানুষকে নিকৃষ্ট হিসেবে বর্ণনা করেছেন ইসলামিক স্কলার শায়েখ আহমাদুল্লাহ। তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এ ধরনের মানুষের প্রতি কঠোর সমালোচনা করেছেন।
শায়েখ আহমাদুল্লাহ উল্লেখ করেন, দ্বিমুখী আচরণকারী ব্যক্তি এক দলের কাছে এক রকম কথা বলেন এবং অন্য দলের কাছে সম্পূর্ণ ভিন্ন কথা বলেন। তিনি বলেন, এ ধরনের আচরণ ইসলামিক শিক্ষার পরিপন্থী এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো দুই মুখবিশিষ্ট ব্যক্তি।" শায়েখ আহমাদুল্লাহ এ বিষয়ে সতর্ক থাকতে এবং নিজের আচরণ পর্যালোচনা করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ঝগড়াটে স্বভাবের মানুষ আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয়। এ ধরনের মানুষ সব জায়গায় বিবাদ সৃষ্টি করে এবং সমাজে অশান্তি নিয়ে আসে।
শায়েখ আহমাদুল্লাহ বলেন, প্রত্যেক মুমিনের উচিত নিজের চরিত্র পর্যালোচনা করা এবং দ্বিমুখী আচরণ ও ঝগড়াটে স্বভাব থেকে দূরে থাকা। তিনি সকলকে এসব বদঅভ্যাস থেকে মুক্ত থাকার জন্য সচেতন থাকার আহ্বান জানান।
অনলাইন ডেক্স 
























