জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি শুক্রবার (৬ নভেম্বর) বিকালে গণমাধ্যমকে জানান, এনসিপির অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার অভাব এবং জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
সামান্তা শারমিন বলেন, জামায়াতের সঙ্গে জোট গঠনের ফলে এনসিপি তার রাজনৈতিক পরিচয় ও স্বতন্ত্র অবস্থান হারাচ্ছে। তিনি উল্লেখ করেন, এনসিপির শীর্ষ নেতৃত্বের মধ্যে নারীদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়নি এবং দলে বৈষম্য তৈরি হয়েছে।
তিনি দাবি করেন, এনসিপি এককভাবে নির্বাচন করলে আরও বেশি সিট পেত। জামায়াত এনসিপিকে ব্যবহার করেছে এবং এনসিপির কারণে জামায়াত অনেক সিট পেয়েছে।
সামান্তা শারমিন নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ার প্রত্যাশা নিয়ে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের পরিকল্পনা করছেন। তিনি ইতোমধ্যে আলোচনা শুরু করেছেন এবং সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।
এনসিপি থেকে আগে পদত্যাগ করা শীর্ষ নেতারাও সামান্তার পদত্যাগকে স্বাগত জানিয়েছেন।
অনলাইন ডেক্স 























