ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রুয়েটের নিরাপত্তা কর্মকর্তার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বিতর্ক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নিরাপত্তা কর্মকর্তা আবুল হাশেমের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বিশ্ববিদ্যালয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে তার ছবি এবং নির্বাচনি প্রচারণায় নৌকা প্রতীকের লিফলেট হাতে থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ বিতর্ক সৃষ্টি হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আবুল হাশেম ২০০০ সালে রুয়েটে টেকনিশিয়ান পদে যোগ দেন এবং বর্তমানে নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। তার অধীনে ৭৫ জন আনসার সদস্য নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, তিনি লিটনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আবুল হাশেমের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, একজন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে রাখা উদ্বেগের বিষয়।

অন্যদিকে, আবুল হাশেম আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, ছবিটি কর্মকর্তা সমিতির কার্যক্রমের সময় তোলা হয়েছে এবং তিনি কখনো লিটনের নির্বাচনি প্রচারণায় অংশ নেননি।

রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক আবুল হাশেমের পক্ষেই অবস্থান নিয়েছেন। তিনি বলেন, আবুল হাশেম কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

রুয়েটের নিরাপত্তা কর্মকর্তার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বিতর্ক

আপলোড সময় : ০৩:০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬