ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএস-বাংলা এয়ারলাইন্সের গ্রাউন্ড সেবায় ২২ মিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

গ্রাউন্ড অপারেশনের সক্ষমতা বাড়ানো এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করতে ইউএস-বাংলা এয়ারলাইন্স অন্তত ২২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। ইতোমধ্যে এ উদ্দেশ্যে ১২ মিলিয়ন মার্কিন ডলারের এলসি খুলেছে সংস্থাটি।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, প্রতিষ্ঠার এক যুগ অতিক্রম করে সংস্থাটি আন্তর্জাতিক পরিসরে নিজেদের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করছে। বর্তমানে এয়ারলাইন্সটির বহরে ২৫টি উড়োজাহাজ রয়েছে এবং আগামী বছরের ডিসেম্বরের মধ্যে আরও ২১টি বোয়িং ৭৩৭ সিরিজের উড়োজাহাজ সংযোজনের পরিকল্পনা রয়েছে।

বর্তমানে ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে যাত্রী পরিবহন করছে ইউএস-বাংলা, তবে তারা আরও ১৬টি নতুন আন্তর্জাতিক গন্তব্য যুক্ত করার উদ্যোগ নিয়েছে।

গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্টের পর্যাপ্ততা নিশ্চিত করতে ইউএস-বাংলা ৫৯০টি গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট পরিচালনা করছে এবং আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে ১৪৬টি নতুন সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম জানান, ফ্লাইটের সময়ানুবর্তিতা ও দক্ষ পরিচালনা আধুনিক গ্রাউন্ড ইকুইপমেন্ট এবং দক্ষ মানবসম্পদের ওপর নির্ভরশীল। এজন্য তারা গ্রাউন্ড অপারেশনের সক্ষমতা বৃদ্ধি ও যাত্রীসেবা উন্নয়নে বিনিয়োগ করছে।

এছাড়া, পরিবেশবান্ধব এভিয়েশন ব্যবস্থার বিকাশে ৮০টি ইলেকট্রিক ভেহিকেল পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে ইউএস-বাংলা, যার জন্য চার্জিং অবকাঠামো স্থাপন প্রক্রিয়াধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি

ইউএস-বাংলা এয়ারলাইন্সের গ্রাউন্ড সেবায় ২২ মিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা

আপলোড সময় : ১২:২০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬