নড়াইল জেলার ৪টি থানায় হারিয়ে যাওয়া ৩৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার আনুষ্ঠানিকভাবে এই ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সাবইবার ক্রাইম ইনভেস্টিগেশন অফিসার এসআই রাজেশ কুমার দাশ, এসআই প্রসেনজিত ঘোষ ও এসআই মো. রাকিবুল হাসানসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে নড়াইল জেলার ৪টি থানায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করেন।
মোবাইল ফোনগুলো উদ্ধার করার পর জেলা পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন। এসময় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 























