ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, ‘দাবি আদায়ে আমরা অনড়’

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে ‘ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ’-এর পথসভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জনতার উদ্দেশে বক্তব্য দেন। তিনি ১১ দলের সাত দফা দাবি আদায়ে অনড় ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আজ শনিবার লংমার্চের বহর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে পৌঁছালে হাজার হাজার নারী-পুরুষ বহরটিকে স্বাগত জানান।

পথসভা শেষে লংমার্চের বহর খুলনার উদ্দেশে যাত্রা করে। খুলনা মহানগরীর বাবরী চত্বর ও ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরের পথসভায় যোগ দেবে এই লংমার্চ।

এর আগে সকাল ১০টায় শরীয়তপুরের নাওডোবায় এক পথসভায় যোগ দেয় লংমার্চের বহর। সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের এই লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাবার মৃত্যু সত্ত্বেও এইচএসসি পরীক্ষায় ‘এ’ গ্রেড পেলেন আফিয়া মাসুমা

গোপালগঞ্জে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, ‘দাবি আদায়ে আমরা অনড়’

আপলোড সময় : ০৩:২৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬