ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের যুবক আনোয়ার হোসেন নিহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

সৌদি আরবে একটি সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনোয়ার হোসেন (৩৭) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে সৌদি আরবের আছির প্রদেশের রাজধানী আবাহ শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার এ তথ্য নিশ্চিত করেছে।

আনোয়ার হোসেন ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের বেইলা গ্রামের আব্দুল হকের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, তিনি দুই বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে গিয়েছিলেন। বৃহস্পতিবার কর্মস্থল থেকে ফেরার পথে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়, ফলে তিনি মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে আবাহ শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন ও সহকর্মীরা দুর্ঘটনার খবরটি পরিবারের সদস্যদের জানালে সেখানে আহাজারি শুরু হয়। আনোয়ার পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন, তার মৃত্যুতে পরিবার দিশাহারা হয়ে পড়েছে।

নিহতের বড় ভাই সানোয়ার হোসেন জানান, আনোয়ার ছিল তিন ভাইয়ের মধ্যে মেঝ। তিনি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে এবং ঋণের চাপে সৌদিতে পাড়ি জমান। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে গিয়েছিলেন, কিন্তু এখন তার প্রাণটাই চলে গেল।

সাগরদিঘী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বলেন, আনোয়ার বিএনপির একজন একনিষ্ঠ কর্মী ছিলেন এবং ছাত্রদল ও যুবদলের সঙ্গে সম্পৃক্ত থেকে কার্যক্রম চালিয়েছেন। তার আকস্মিক মৃত্যু মেনে নেওয়া কষ্টকর। তিনি জানান, আনোয়ারের লাশ বর্তমানে সৌদি আরবের একটি হাসপাতালে রাখা হয়েছে এবং লাশ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা দেশে ফিরবেন না: এমপি খোকন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের যুবক আনোয়ার হোসেন নিহত

আপলোড সময় : ০৪:১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬