ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক সংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে: আইজিপি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত দুই মাসে পুলিশের ২৭ কর্মকর্তা ও সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, পুলিশ বাহিনীর ভেতর থেকেই শুদ্ধি অভিযান শুরু হয়েছে এবং অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে কমিউনিটি পুলিশিং সমাবেশ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আইজিপি জানান, গত দুই মাসে ২৭ জন পুলিশ অফিসার ও সদস্যকে মাদক সংক্রান্ত কারণে জেলে পাঠানো হয়েছে।

পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা ও মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, পুলিশ বাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছে এবং যারা এ কাজ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইজিপি আরও জানান, পুলিশের জনবল ও যানবাহনের সংকট রয়েছে। বর্তমানে বাহিনীর চাহিদার তুলনায় প্রায় আড়াই হাজার গাড়ির ঘাটতি রয়েছে। এ সংকট কাটাতে প্রায় ৫ হাজার ৮০০ নতুন গাড়ি কেনার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা গত সপ্তাহে অনুমোদন পেয়েছে।

আইজিপি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, তরুণদের অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন এবং মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিলুর ইসলামের সভাপতিত্বে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডি-থ্রি ট্রফির নিলামে শরীফুলের রেকর্ড, তাসকিনের দাম ২ কোটি ১০ লাখ পয়েন্ট

মাদক সংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে: আইজিপি

আপলোড সময় : ০৩:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬