ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক দেশের উন্নয়নের প্রধান অন্তরায়: সমাজকল্যাণ মন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের উন্নয়নের প্রধান অন্তরায় হলো মাদক। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘জুনিয়র ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়ানশিপ ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণ সম্ভব।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতির বিকাশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। শিশু-কিশোর ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ‘নতুন কুঁড়ি’ এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আয়োজন করা হয়েছে।

মন্ত্রী অভিভাবকদের সন্তানদের নিয়মিত খেলাধুলা ও শারীরিক কসরতে উৎসাহিত করার আহ্বান জানান। দুই দিনব্যাপী কারাতে প্রতিযোগিতায় ৫৯টি ইভেন্টে দেশের ৭৯টি দলে প্রায় ১ হাজার ৬০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। সমাপনী পর্বে বিজয়ীদের মধ্যে মেডেল ও ট্রফি বিতরণ করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী

মাদক দেশের উন্নয়নের প্রধান অন্তরায়: সমাজকল্যাণ মন্ত্রী

আপলোড সময় : ১২:১০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬