ঢাকা ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পলাতক শক্তির অপতৎপরতা মেনে নেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত শক্তি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, তাদের কোনো ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না।

রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, পতিত শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি দিয়ে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত চেয়েছে।

পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনার পর সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং যথাযথ ব্যবস্থা নিয়েছে। সরকার রাজনৈতিক ও স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অপরাধের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি পুলিশের এক কর্মকর্তার বাসায় অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, অপরাধের ক্ষেত্রে পদবির কোনো গুরুত্ব নেই।

সদ্য সমাপ্ত শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। তিনি জানান, একটি চক্র সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছিল, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।

এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, পরবর্তী নির্বাচন অবশ্যই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে ভাইয়ের হাতে ভাই হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার

পলাতক শক্তির অপতৎপরতা মেনে নেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ০৩:৩১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬