ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ডেঙ্গু প্রতিরোধে মাউশির নির্দেশনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করার জন্য নির্দেশনা দিয়েছে।

গত ১৮ অক্টোবর জারি করা নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার ও প্রতিষ্ঠানের আশপাশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে বলা হয়েছে। বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। এর প্রেক্ষিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে জমে থাকা পানি নিয়মিত পরীক্ষা করতে হবে এবং তা দ্রুত অপসারণের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাটি অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক, সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতের মুসলিমদের অধিকার রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ডেঙ্গু প্রতিরোধে মাউশির নির্দেশনা

আপলোড সময় : ০১:৩৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬