ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির দুই মন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রিজভী ও জাহিদ হোসেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২০৪ Time View

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দুই মন্ত্রী মিজানুর রহমান মিনু ও আবদুল মঈন খানকে দেখতে গেছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে পৃথকভাবে হাসপাতালে গিয়ে তারা দুই মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। মিজানুর রহমান মিনু বুধবার (২১ অক্টোবর) হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং পরে তাকে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

রুহুল কবির রিজভী দুপুরে মিনুকে দেখতে যান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, আবদুল মঈন খান বুধবার রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাকে দেখতে যান সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

বিএনপির দুই মন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রিজভী ও জাহিদ হোসেন

আপলোড সময় : ০৪:৩৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬