সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ আগামীকাল শুক্রবার (২৩ অক্টোবর) সকালে দেশে আনা হচ্ছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক মিডিয়া বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে মরদেহ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এ সময় মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত হামলায় বাংলাদেশি কর্মী মোঃ শাহেদ আহম্মেদ নিহত হন।
অনলাইন ডেক্স 






















