জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই। তিনি বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, আওয়ামী লীগ তাদের ক্ষমতার সময় এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিল, যেখানে সৎ ও নিরপেক্ষ মানুষের জন্য নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব ছিল না। তিনি নির্বাচনি ব্যবস্থার আমূল সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং বলেন, জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত।
তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার ওপর গুরুত্বারোপ করেন এবং গত ১৭ বছর ধরে সুষ্ঠু নির্বাচন না হওয়ার বিষয়টি উল্লেখ করেন।
হাফিজ উদ্দিন আহমদ ভোলায় প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং বলেন, ভোলাবাসীর গ্যাসের প্রয়োজন রয়েছে। তিনি এ বিষয়ে জ্বালানিমন্ত্রীর সঙ্গে আলোচনা করার কথা জানান।
এ সময় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর ও সদস্য সচিব রাইসুল আলম উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 























