ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী হেলিকপ্টারে সুন্দরবন পরিদর্শন, দাকোপে অবতরণ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান হেলিকপ্টারে সুন্দরবন পরিদর্শন শেষ করেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপে অবতরণ করেন তিনি।

নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণের পর প্রধানমন্ত্রী নলিয়ান থেকে লঞ্চঘাট হয়ে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন। দুপুর ১২টা ৪৫ মিনিটে বানৌজা মোংলার জেটিতে পৌঁছানোর কথা রয়েছে তার।

মধ্যাহ্নবিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এর আগে, সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন।

সকাল ১০টায় হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। দুপুর ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন এবং বিকাল সোয়া ৩টায় প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন তিনি। বিকালেই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাবেক ক্লাবের বিপক্ষে গোলের উদযাপন করলেন না ইয়ান দিওমান্দে

প্রধানমন্ত্রী হেলিকপ্টারে সুন্দরবন পরিদর্শন, দাকোপে অবতরণ

আপলোড সময় : ১২:১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬