ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ২১৩ Time View

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বরাষ্ট্র ও অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনারের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

বৈঠকে অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ, বৈধ পথে দক্ষ জনশক্তি রপ্তানি, সীমান্ত নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকট নিরসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ সরকার অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং ইইউর সঙ্গে সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেন, মানবপাচার প্রতিরোধ এবং অবৈধ অভিবাসনের পথ বন্ধ করা উভয় পক্ষের অগ্রাধিকার। তিনি উল্লেখ করেন, অবৈধ অভিবাসন কমলে ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের বৈধভাবে প্রবেশের সুযোগ সহজ হবে।

বৈঠকে ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের আওতায় বাংলাদেশি কর্মীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও সনদ প্রদানের বিষয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রশিক্ষণপ্রাপ্ত ৭৫০ জন দক্ষ কর্মীর ইউরোপীয় সনদপ্রাপ্তির জটিলতা দূর করতে ইইউভুক্ত দেশগুলোর প্রশিক্ষণ বিশেষজ্ঞদের বাংলাদেশে আসার আহ্বান জানানো হয়েছে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ সংকট বাংলাদেশের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। তিনি মিয়ানমার কর্তৃপক্ষের ওপর কার্যকর আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে ইইউর সহযোগিতা চান। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদে সিলেটে স্বামী খুন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ

আপলোড সময় : ০২:৫৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬