ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে সারাদেশে সকল গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর সভাপতি সেলিম খান। এই সিদ্ধান্ত অনুযায়ী আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) গ্যাসের দোকান বন্ধ থাকবে।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সেলিম খান বলেন, গ্যাস সিলিন্ডারের দাম ও সাপ্লাই নিয়ে ব্যবসায়ীরা বারবার হয়রানির শিকার হচ্ছেন। এসবের প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এলপি গ্যাস ব্যবসায়ীদের যেসব দাবি রয়েছে, সেগুলো মানা না হলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন।

এদিকে, এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিম অভিযোগ করেন, এলপি সিলিন্ডার গ্যাসের বিপণন বর্তমানে ৫টি কোম্পানির হাতে জিম্মি। তিনি বলেন, এই কোম্পানিগুলোর কারণে এলপি গ্যাসের মূল্য বৃদ্ধি পাচ্ছে।

দেশের বাজারে সর্বশেষ ৪ অক্টোবর তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

তবে, সরকার নির্ধারিত এই দামে গ্যাস কোথাও পাওয়া যাচ্ছে না। বিক্রেতারা জানান, ২ হাজার থেকে ২ হাজার ২০০ কিংবা ২ হাজার ৪০০ টাকা দিলে তবেই ১২ কেজির সিলিন্ডার মিলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদে সিলেটে স্বামী খুন

সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

আপলোড সময় : ০১:৫৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬