ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে বিশ্ব ডাক দিবস উপলক্ষে চিঠি উৎসব ও স্ট্যাম্প বিক্রি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২৬:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ২০৭ Time View

বিশ্ব ডাক দিবস-২০২৬ ও ডাক সেবা সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘চিঠি উৎসব ও স্ট্যাম্প বিক্রয় কার্যক্রম’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপ-ডাকঘর চত্বরে এ আয়োজন করা হয়।

এবারের ১৫৩তম বিশ্ব ডাক দিবসের প্রতিপাদ্য ‘One Postal Network, Infinite Possibilities’, যার অর্থ ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল সার্কেলের পোস্টমাস্টার জেনারেল সাইফুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা ডাক বিভাগের সেবার মান, কার্যকারিতা এবং চিঠি লেখার ঐতিহ্য ধরে রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বক্তা আল-আমীন বলেন, অতীতে চিঠি আদান-প্রদানে ডাক বিভাগের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সম্প্রতি ডাক বিভাগের মাধ্যমে পাঠানো সাক্ষাৎকারের চিঠি যথাসময়ে পৌঁছাতে না পারার ঘটনা দুঃখজনক।

তিনি বলেন, শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপ থাকায় তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। কুরিয়ার সার্ভিসের তুলনায় ডাক বিভাগের সেবা নিরাপদ ও সহজলভ্য। এ সময় ডাক বিভাগের সেবার পরিধি বাড়ানো এবং পোস্ট অফিস আধুনিকায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

পোস্টমাস্টার জেনারেল সাইফুল আলম বলেন, আধুনিক প্রযুক্তির কারণে মানুষের ভাববিনিময়ের মাধ্যম পরিবর্তিত হয়েছে। বর্তমান প্রজন্ম চিঠি লেখার ঐতিহ্য ভুলে মোবাইল ফোন ও মেসেঞ্জারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তিনি বিশ্ব ডাক দিবস উদযাপনের মাধ্যমে চিঠি লেখার ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের প্রথম বহুজাতিক বিমান মহড়ায় অংশগ্রহণ

চবিতে বিশ্ব ডাক দিবস উপলক্ষে চিঠি উৎসব ও স্ট্যাম্প বিক্রি

আপলোড সময় : ০২:২৬:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬