চট্টগ্রামের পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিমানবন্দর সড়কে ট্র্যাকটি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও সাইকেল ট্র্যাক নির্মাণ করা হবে। তিনি মানুষের হাঁটার জন্য ওয়াকওয়ে তৈরির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
অর্থমন্ত্রী বলেন, সারা বিশ্বে সাইকেল ট্র্যাক রয়েছে এবং সাইকেল চালানো শারীরিক সুস্থতার জন্য উপকারী। তিনি বলেন, সাইক্লিস্টদের জন্য স্পেস দেওয়ার জন্য চট্টগ্রামের মেয়রের উদ্যোগ প্রশংসনীয়।
তিনি আরও বলেন, নগরের বিভিন্ন স্থানে সাইকেল ট্র্যাক নির্মাণের মাধ্যমে মানুষকে সাইকেলে যাতায়াতের সুযোগ দিতে হবে। হাঁটার জায়গা তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।
অর্থমন্ত্রী নাগরিকদের চাহিদা পূরণের জন্য সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, সবার জন্য জায়গা সৃষ্টি করতে হবে। তিনি অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার লক্ষ্যের কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্যদের সাইকেল চালানোর রাস্তা এবং হাঁটার জন্য ওয়াকওয়ে তৈরির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
অনলাইন ডেক্স 






















