ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে কিন্ডারগার্টেন ও ক্লিনিক ক্ষতিগ্রস্ত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

সৌদি আরবের রাজধানী রিয়াদে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কর্তৃক ভূপাতিত হওয়ার পর তার ধ্বংসাবশেষ পড়ে একটি কিন্ডারগার্টেন ও একটি ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, রিয়াদের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর সেটির কিছু অংশ রাজধানীর একটি এলাকায় আছড়ে পড়ে। এতে ওই এলাকায় অবস্থিত একটি কিন্ডারগার্টেন ও ক্লিনিক কমপ্লেক্সের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

তবে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতি হলেও এতে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে কিছু বলা হয়নি।

গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান-সমর্থিত হুথিরা। রাজধানী রিয়াদও এসব হামলার অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে সৌদি কর্তৃপক্ষ কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

বেসামরিক স্থাপনায় হামলার বিষয়টি সৌদি কর্তৃপক্ষের স্বীকার করার ঘটনা তুলনামূলক বিরল। তবে সাম্প্রতিক সময়ে হুথিদের হামলার প্রভাব নিয়ে কর্মকর্তাদের হাতে গোনা কয়েকটি বিবৃতি এসেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

যুবদল নেতার বাড়ির সামনে কাফনের কাপড় ও হুমকির চিরকুট

রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে কিন্ডারগার্টেন ও ক্লিনিক ক্ষতিগ্রস্ত

আপলোড সময় : ১২:০০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬