ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে পেট্রোলের দাম বেড়ে ১.৮২ রুপি, ডিজেলের দাম কমলো

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২০৬ Time View

পাকিস্তান সরকার নতুন করে জ্বালানি তেলের দাম নির্ধারণ করেছে। বুধবার (৭ অক্টোবর) জ্বালানি বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে লিটারপ্রতি পেট্রোলের দাম ১.৮২ রুপি বৃদ্ধি করা হয়েছে এবং হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম লিটারপ্রতি ০.৯১ রুপি কমানো হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলের খুচরা বিক্রয়মূল্য ৩৯৬.৬৫ রুপি এবং ডিজেলের দাম ৩৯৪.৯৪ রুপি নির্ধারণ করা হয়েছে। পেট্রোলে লিটারপ্রতি ১১৪ রুপি এবং ডিজেলে ১০০ রুপি শুল্ক ও কর ধার্য রয়েছে। গত ৩ এপ্রিল ডিজেলের দাম সর্বোচ্চ ৫২০.৩৫ রুপি এবং পেট্রোলের দাম ৪৫৮.৪১ রুপিতে পৌঁছেছিল।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দর অস্থির থাকায় সরকার সাশ্রয়ী ব্যবস্থা জোরদার করেছে। এর অংশ হিসেবে রাত ৯টার মধ্যে বাজার ও দোকানপাট বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং সরকারি গাড়ির জ্বালানি বরাদ্দ তিন মাসের জন্য ৫০ শতাংশ কমানো হয়েছে।

গত ১৭ জুলাই পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক জানান, আন্তর্জাতিক বাজারের দর পরিবর্তনের কারণে তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (ওগ্রা) প্রতিদিনের আন্তর্জাতিক বাজার দর পর্যালোচনা করে দৈনিক ভিত্তিতে জ্বালানির দাম নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, গত ১৩ সেপ্টেম্বর মোটরসাইকেল, অটো এবং ৮০০ সিসি পর্যন্ত গাড়ির মালিকদের জন্য একটি বিশেষ আর্থিক ত্রাণ প্রকল্পের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পেট্রোল ও ডিজেলের মূল্য পরিবর্তন সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় প্রভাব ফেলে, বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণীর ওপর।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন

পাকিস্তানে পেট্রোলের দাম বেড়ে ১.৮২ রুপি, ডিজেলের দাম কমলো

আপলোড সময় : ০১:০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬