বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ জন সংসদ সদস্য পবিত্র ওমরাহ পালন শেষে মদিনা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে লাগেজ নিয়ে ভোগান্তির অভিযোগ করেছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত অভিযোগ দেয়ার পর বিমানের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বৃহস্পতিবার সকালে মদিনা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে অবতরণের পর ৩ ঘণ্টা পরও অধিকাংশ যাত্রী, যার মধ্যে ৩৪ জন সংসদ সদস্যও ছিলেন, ট্যাগযুক্ত পানির লাগেজ পাননি।
লিখিত অভিযোগে জামায়াতের ৪ এমপি হলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী এবং খুলনা-২ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হুসাইন। তারা যাত্রীদের হয়রানি, লাগেজ যথাযথভাবে বুঝিয়ে না দেয়া এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে লিখিত করেন।
অনলাইন ডেক্স 



















