ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাবির পাঁচ শিক্ষককে চাঁদা দাবির অভিযোগ, তদন্ত শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঁচ শিক্ষককে ‘পূর্ব বাংলা সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে ফোন করে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার হোসেন মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগ অনুযায়ী, অপরিচিত নম্বর থেকে কয়েক দফা ফোন করে টাকা দাবি করা হয়। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে হুমকি দেওয়া হয়। অভিযোগ পাওয়া শিক্ষকরা হলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, গণিত বিভাগের অধ্যাপক গৌর চন্দ্র পাল, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার হোসেন ও অধ্যাপক কৌশিক সরকার।

অধ্যাপক জান্নাতুল ফেরদৌস জানান, কয়েক দিন ধরে অপরিচিত নম্বর থেকে ফোন করে টাকা-পয়সা চাওয়া হচ্ছিল এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। অধ্যাপক ড. শাহরিয়ার হোসেন বলেন, কলদাতা নিজেকে সিরাজ শিকদারের ছোট ভাই পরিচয় দেন এবং জামিনের খরচের জন্য টাকা দাবি করেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজুন জানান, এ ধরনের অভিযোগের ভিত্তিতে একটি জিডি করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মো. গাজিউর রহমান বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাবির পাঁচ শিক্ষককে চাঁদা দাবির অভিযোগ, তদন্ত শুরু

রাবির পাঁচ শিক্ষককে চাঁদা দাবির অভিযোগ, তদন্ত শুরু

আপলোড সময় : ০৫:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬