ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বাঙালি কমিউনিটির উত্থান নিয়ে কংগ্রেসম্যান হেকিম জেফরির বক্তব্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৫ Time View

যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভসের বিরোধীদলীয় নেতা কংগ্রেসম্যান হেকিম জেফরি বলেছেন, যুক্তরাষ্ট্রে বাঙালি কমিউনিটির উত্থান কেউ ঠেকাতে পারবে না। তিনি মন্তব্য করেন, ডেমোক্র্যাট জিতলে ইমিগ্র্যান্ট কমিউনিটি জেতে, বাংলাদেশি কমিউনিটিও জেতে এবং আমেরিকান জনগণও জেতে।

তিনি গত রোববার নিউইয়র্ক থেকে সম্প্রচারিত বাংলাদেশি মালিকানাধীন টেলিভিশন টাইম টিভির যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। জেফরি আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে টাইম টিভির চেয়ারম্যান ও সিইও আবু তাহেরের সভাপতিত্বে কংগ্রেসম্যান জেফরি বলেন, বাংলাদেশিরা কঠিন পরিশ্রমী, ভালো উদ্যোক্তা, ধর্মভীরু ও দেশপ্রেমিক। তিনি এই কমিউনিটির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

বিশেষ অতিথি কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটদের জিততে হবে, কারণ এই দল জিতলে বাংলাদেশি কমিউনিটির অধিকার রক্ষা হবে।

সভাপতির ভাষণে আবু তাহের জানান, হেকিম জেফরি বাংলাদেশ সফরে যেতে চান এবং ৩ নভেম্বরের নির্বাচনের জরিপগুলোতে ডেমোক্র্যাটদের বিজয়ের পূর্বাভাস রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, জেফরি স্পিকার হিসেবে বাংলাদেশ সফর করবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পদত্যাগের পরও নির্বাচনে অযোগ্য হবেন না ফেরদৌসী আহমেদ মিষ্টি: অ্যাটর্নি জেনারেল

যুক্তরাষ্ট্রে বাঙালি কমিউনিটির উত্থান নিয়ে কংগ্রেসম্যান হেকিম জেফরির বক্তব্য

আপলোড সময় : ০২:১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬