ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৬ Time View

গোপালগঞ্জে ইমাম মৃধা নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার উলপুর এলাকার একটি পরিত্যক্ত ঘরের জানালার সঙ্গে ঝুলিয়ে রাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

ইমাম উলপুর গ্রামের জহিরুল মৃধার ছেলে এবং গোপালগঞ্জ শহরের একটি শাড়ির দোকানের কর্মচারী ছিলেন। স্থানীয়রা পরিত্যক্ত ঘরের জানালার সঙ্গে ঝুলন্ত মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ইমামের মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পদত্যাগের পরও নির্বাচনে অযোগ্য হবেন না ফেরদৌসী আহমেদ মিষ্টি: অ্যাটর্নি জেনারেল

গোপালগঞ্জে দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার

আপলোড সময় : ০২:০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬