রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই বিস্ফোরণ ঘটে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণটি দুই নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন এলাকায় ঘটে। কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।
পুলিশ সুপার আরও জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম কেন্দ্রিক টহল জোরদার করা হচ্ছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনলাইন ডেক্স 























