ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ককটেল বিস্ফোরণের পর বাসে আগুন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

রাজধানীর কাফরুলে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার খবর আসে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাজাহান ইসলাম জানান, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক নামের বাসে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের তথ্য জানাতে পারেননি তিনি।

এদিকে, একই দিনে রাজধানীর বিভিন্ন স্থানে আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জুমার নামাজের পর মালিবাগ রেলগেটের কাছে এবং সন্ধ্যার দিকে যাত্রাবাড়ী, মহাখালী ও আগারগাঁওয়ে এসব বিস্ফোরণ ঘটে। যাত্রাবাড়ীতে সন্ধ্যা সোয়া ৭টার দিকে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক আহত হন।

যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু জানান, বিস্ফোরণের ঘটনার পর আহত অটোরিকশা চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, বিস্ফোরণের স্থান সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, তবে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের প্রাথমিক ধারণা করা হচ্ছে।

এ ঘটনার পর ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের উপ-পুলিশ কমিশনার মীর মহশীন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতের খোঁজ খবর নেন। যাত্রাবাড়ী মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মহাখালী ও আগারগাঁওয়ে পৃথক বিস্ফোরণের ঘটনাও ঘটে, তবে সেগুলোতে হতাহতের খবর পাওয়া যায়নি। ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহিদ জানান, সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে ককটেল বিস্ফোরণের পর বাসে আগুন

আপলোড সময় : ১২:০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬