শরীয়তপুরের ভেদরগঞ্জে শামীম দালাল নামে এক প্রবাসীকে মাদক দিয়ে ফাঁসিয়ে পুলিশের নাম ভাঙিয়ে ২ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সুমন দালাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনা ঘটেছে রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামে। অভিযুক্ত সুমন দালাল ভেদরগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক।
ভূক্তভোগী শামীম দালাল ইতালী প্রবাসী এবং প্রায় দশ বছর ধরে একটি রেস্টুরেন্টে কাজ করেন। তিনি প্রতিবছর দেশে আসেন এবং এবছর দেশে আসার পর সুমন দালাল তার কাছে ৫ লাখ টাকা ধার দাবি করেন। শামীম টাকা দিতে রাজি না হওয়ায় সুমন ক্ষুব্ধ হন এবং তাকে হুমকি দেন।
গত ৩১ আগস্ট, শামীম বাড়ির নিচের দোকানে বসে থাকাকালীন পুলিশ এসে তাকে আটক করে এবং মাদক ব্যবসায়ী হিসেবে পরিচয় দেয়। পুলিশ ঘটনাস্থলে সুমন দালালকে হাজির করে এবং তার কাছ থেকে ৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সুমন নিজেই পুলিশকে শামীমের বিরুদ্ধে সাক্ষ্য দেন।
শামীমের পরিবারকে জানানো ছাড়া সুমন পুলিশকে বলেন যে, ৫ লাখ টাকা দিলে শামীমকে ছেড়ে দেওয়া হবে। পরে শামীমের পরিবারের কাছ থেকে ২ লাখ টাকা নিয়ে সুমন শামীমকে ছাড়ানোর কথা বলেন। শামীম পরে জামিনে বের হয়ে জানতে পারেন যে, সুমন তাকে ফাঁসানোর জন্য টাকা নিয়েছিল।
এদিকে, পুলিশের নাম ভাঙিয়ে টাকা নেওয়ার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রেকর্ডে সুমন দাবি করেন যে, তিনি কখনো শামীমকে মাদক সেবন করতে দেখেননি। ভেদরগঞ্জ থানার পুলিশ এ বিষয়ে কিছু জানেনা বলে দাবি করেছেন। সহকারী সুপার সৌম্য শেখর পাল বলেন, যদি পুলিশের কেউ জড়িত থাকে, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেক্স 
























