ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, ছাত্রদল নেতার নাম উল্লেখ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নির্বাচনী ব্যানার খুলে ফেলা নিয়ে বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক খলিলুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের আহবায়ক খোকন মল্লিকের বিরুদ্ধে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে বেতমোর ইউনিয়নের কালিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত খলিলুর রহমান বর্তমানে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেতমোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে খলিলুর রহমান কয়েকটি ব্যানার গাছের সাথে টানিয়ে দেন। গতরাতে ব্যানার খোলার ঘটনাকে কেন্দ্র করে খলিলুর রহমানের সাথে খোকন মল্লিক ও সদস্য সচিব তারেকুজ্জামানের বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে প্রশাসনের সহায়তায় খলিলুর রহমান স্থান ত্যাগ করে কিছুদূর এগিয়ে গেলে খোকন মল্লিক ও তারেকুজ্জামানের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি খলিলুর রহমানকে মারধর শুরু করেন। আত্মরক্ষার জন্য তিনি পাশের একটি দোকানের ভেতরে উঠে গেলে সেখানেও তাকে মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হামলার বিষয়ে খলিলুর রহমান অভিযোগ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি দাবি করেন, ছাত্রদলের আহবায়ক খোকন মল্লিক ও সদস্য সচিব তারেকের নেতৃত্বে অজ্ঞাতনামা ১০-১৫ জন তার পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলেন।

অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে খোকন মল্লিক বলেন, হামলার খবর শুনে তিনি হাসপাতালে গিয়ে খলিলুর রহমানের চিকিৎসার ব্যবস্থা করেন। তিনি জানান, স্থানীয়ভাবে জানা গেছে, তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল এবং সেই বিরোধের জের ধরেই হামলার ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, হামলার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোন মামলা হয়নি। আহত ব্যক্তি অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিট কারখানার উৎপাদন ব্যাহত

পিরোজপুরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, ছাত্রদল নেতার নাম উল্লেখ

আপলোড সময় : ০৮:১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬