প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) জানিয়েছেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসগুলো ডেঙ্গুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, এই সময় ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক অবনতি রূপ নিতে পারে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সালেহ শিবলী বলেন, এডিস মশার লার্ভা উৎপাদনের স্থানগুলো পরিষ্কার রাখা জরুরি। ঘরে জমে থাকা পানি, এসির পেছনে এবং চারপাশের গর্তে জমে থাকা পানি পরিষ্কার করতে হবে।
তিনি আরও বলেন, প্রত্যেকদিন অন্তত পাঁচ মিনিট সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য বরাদ্দ করতে হবে। নিয়মিত পরিচ্ছন্ন অভিযান চালানোর মাধ্যমে ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব।
সালেহ শিবলী সকলকে আহ্বান জানান, আজ থেকেই নিজেদের ঘর পরিষ্কার করতে। তিনি আশা প্রকাশ করেন, যদি সবাই সচেতন হন, তাহলে ডেঙ্গুর সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।
অনলাইন ডেক্স 






















