ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতি বছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার: মাহদী আমিন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক থেকে প্রতি বছর পাঁচ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেওয়া হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মাহদী আমিন বলেন, তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, এই তহবিলের মাধ্যমে প্রতি বছর পাঁচ হাজার তরুণকে জামানতবিহীন ঋণ দেওয়া হবে। পাশাপাশি সাধারণ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে এর দাম দুই-তিন হাজার টাকায় নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

মাহদী আমিন ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক ও মাস্টারপ্ল্যান গ্রহণের কথাও উল্লেখ করেন। তিনি জানান, সরকারি চাকরিজীবীদের জন্য অভিন্ন বয়সসীমা ও বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে, যা সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ ৫৬ হাজার টাকা।

শিক্ষাখাতের উন্নয়নের বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চশিক্ষায় শীর্ষ ৫ শতাংশ মেধাবী শিক্ষার্থীকে শতভাগ সরকারি শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে বিনামূল্যে সুষম খাবার সরবরাহের রূপরেখা প্রণয়ন করা হয়েছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতি বছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার: মাহদী আমিন

আপলোড সময় : ০৫:০০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬