ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব বিলুপ্ত, নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের আইন পাস

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:০০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন নতুন বিশেষায়িত ইউনিট ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের আইন পাস হয়েছে। আজ মঙ্গলবার প্রকাশিত এক সরকারি গেজেটে ‘২০২৬ সনের ১৯ নং আইন’ হিসেবে এ আইন ঘোষণা করা হয়।

রাষ্ট্রপতির সম্মতিতে প্রণীত এই আইনটি জাতীয় সংসদে পাস হয়েছে। গেজেট অনুযায়ী, র‌্যাব বিলুপ্তকরণ এবং এসআরবি নামে পুলিশের বাহিনীর আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। আইনটির উদ্দেশ্য হলো দেশে জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।

আইনের প্রস্তাবনায় বলা হয়েছে, বিশেষায়িত এই বাহিনীর ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, তদারকি ও কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় বিশেষায়িত সক্ষমতা কাজে লাগানোর বিষয়টিও আইনে গুরুত্ব পেয়েছে।

এসআরবি পুলিশের বাহিনীর আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট হিসেবে গঠিত হবে। ইউনিটটির গঠন, নিয়ন্ত্রণ, পরিচালনা, শৃঙ্খলা রক্ষা এবং আনুষঙ্গিক বিষয়গুলো আইন দ্বারা নির্ধারণ করা হয়েছে। আইনটি ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সরকারি গেজেটে প্রকাশ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিজেলের পরিবর্তে বিদ্যুতে চলবে রেল: ৩৮২২ কোটি টাকার নতুন প্রকল্প উঠছে একনেকে

র‌্যাব বিলুপ্ত, নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের আইন পাস

আপলোড সময় : ১১:০০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬