ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কায় বিমান হামলার সতর্কসংকেত: মুফতি তাকি উসমানির উদ্বেগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা মুকাররমায় প্রথমবারের মতো বিমান হামলার সতর্কসংকেত (সাইরেন) বাজানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও সাবেক বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি। তিনি এই ঘটনাকে পুরো মুসলিম উম্মাহর জন্য একটি বড় ধরনের সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি সৌদি ভূখণ্ডে হামলা এবং মক্কায় সাইরেন বাজানোর ঘটনায় তীব্র নিন্দা জানান। মুফতি উসমানি বলেন, বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবকে লক্ষ্যবস্তু করা অত্যন্ত বিপজ্জনক ও নিন্দনীয়।

তিনি আরও বলেন, মক্কায় সাইরেন বাজানো একটি সাধারণ বিষয় নয়; বরং এটি সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি বিরাট হুঁশিয়ারি। একই সঙ্গে চলমান সংকটে নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা ও নীতি নিয়ে কঠোর সমালোচনা করেন তিনি।

মুফতি উসমানি উল্লেখ করেন, এই সংকটময় মুহূর্তে সৌদি আরবকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রের দ্বিধাবোধ মূলত মুসলিম উম্মাহর বিরুদ্ধে তাদের দীর্ঘদিনের নিন্দনীয় কৌশলকে উন্মোচিত করে।

এর আগে, মঙ্গলবার সৌদির পশ্চিমাঞ্চলের মক্কা, জেদ্দা ও তাইফসহ কয়েকটি এলাকায় আকাশপথে হামলার হুমকি সংক্রান্ত সতর্কতা জারি করা হলেও কিছুক্ষণের মধ্যেই তা প্রত্যাহার করা হয়। সাম্প্রতিক দিনগুলোতে ইরান-সমর্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর এ সতর্কতা জারি করা হয়েছিল। তবে মক্কাকে লক্ষ্য করে কোনো হামলা হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতি বছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার: মাহদী আমিন

মক্কায় বিমান হামলার সতর্কসংকেত: মুফতি তাকি উসমানির উদ্বেগ

আপলোড সময় : ০৩:৩৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬