ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিতে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ উদ্বোধন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিতি এবং স্বচ্ছতা নিশ্চিত করতে ‘ভূমিদৃষ্টি’ নামের একটি মোবাইল অ্যাপ উদ্বোধন হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হবে।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন উপস্থিত থাকবেন।

‘ভূমিদৃষ্টি’ অ্যাপটি প্রযুক্তির মাধ্যমে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমি প্রশাসন গড়ে তুলতে সহায়তা করবে। এটি মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক উপস্থিতি নিশ্চিত করে কার্যক্রমে গতিশীলতা আনবে, যা সাধারণ মানুষের সেবা প্রাপ্তি সহজ করবে।

জিও-ফেন্সিং প্রযুক্তিনির্ভর এই অ্যাপটির মাধ্যমে কর্মস্থলের নির্ধারিত ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে কর্মকর্তাদের উপস্থিতি মনিটরিং করা হবে। বর্তমানে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম জেলায় অ্যাপটির পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে।

পাইলট প্রকল্প সফল হলে এটি দেশের সব বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসে সম্প্রসারণ করা হবে। অ্যাপটির মাধ্যমে হাজিরা দেওয়ার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ড্যাশবোর্ডে তথ্য আপডেট হবে, যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অফিসের উপস্থিতির চিত্র দেখতে সহায়তা করবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিতে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ উদ্বোধন

আপলোড সময় : ০৪:২৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬