ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংক বাংলাদেশে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের পাল্টাপাল্টি আন্দোলন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে টানা তৃতীয় দিনের মতো পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন সচেতন গ্রাহক ফোরাম এবং ব্যাংকটির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর দিলকুশা এবং মতিঝিলের শাপলা চত্বর এলাকায় দুই পক্ষের কর্মসূচি শুরু হয়।

সকালে ইসলামী ব্যাংক টাওয়ারের নিচে অবস্থান নেন সচেতন গ্রাহক ফোরামের নেতা-কর্মীরা। তারা ব্যাংকের স্থিতিশীলতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষার দাবি জানান এবং দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের আহ্বান জানান।

অন্যদিকে, চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা শাপলা চত্বর এলাকায় অবস্থান নিয়ে সচিবালয়ের দিকে পদযাত্রা করেন। পরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে অবস্থান নেন। আন্দোলনকারীদের মধ্যে অনেকেই চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে এসেছেন।

সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, ‘ব্যাংককে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা গ্রাহকেরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবেন।’

চাকরিচ্যুত কর্মকর্তারা দাবি করেছেন, তাদের চাকরি কোনো কারণ দর্শানো ছাড়াই বাতিল করা হয়েছে এবং তারা বকেয়া সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছেন। আন্দোলনকারী কর্মকর্তা টিপু জানান, চাকরি হারানোর পর তাদের পরিবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মক্কায় বিমান হামলার সতর্কসংকেত: মুফতি তাকি উসমানির উদ্বেগ

ইসলামী ব্যাংক বাংলাদেশে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের পাল্টাপাল্টি আন্দোলন

আপলোড সময় : ০২:২০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬